১। মানুষতো ছাঁয়ার মতো
মৃত্যুকে সঙ্গী করে ঘুরে,
যদিও মৃত্যু সম্পর্কিত ভাবনায়
আমরা আচ্ছন্ন নই, স্বপ্নের ঘোরে।

২। কবরে শোয়ালে হয় মাটি
শ্মশানে পুড়ালে হয় খাটি;
মাটির দেহ মাটিতে মেলায়
ভস্মে আকাশে খেলায়-
রঙিন ফানুস- আত্মা শরীর পাটি।
৩। খামারি বোঝে না খামারের লোকসান
লোকসানে কেবলই ‘না’,লাভ নিয়েই উল্লস্ফন,
লাভে-লোভে বেলা গেলো
তবুও খামারি খাতার হিসেবে অফুরান।
১/০৩/২৩ ইং।

৪। প্রেম জাগায় যৌবনের তাপ-তমস্যা
ভাটায় কল্লোলিত জোয়ার,
জন্ম তাড়িত করে মৃত্যুর পিপাসা
ক্ষুধা যেন ঠিক অন্নের সোয়ার।


























