ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং

খবর টি পড়েছেন : ২৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ১ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে সোনায় মোড়ানো ট্রফি ও ১ লাখ টাকা এবং রানারআপ দল পাবে সিলভারে মোড়ানো ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি।

প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত তুলি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ সরকারসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ফুটবল দল অংশ নিচ্ছে। আগামী ৯ মার্চ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিলেন জেলা বার নির্বাচনে… পরবর্তী সংবাদ শেরপুরে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীন অনুদানের চেক…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads