ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিলেন জেলা বার নির্বাচনে জয়ী আ’লীগ সমর্থিত প্যানেল

খবর টি পড়েছেন : ২৮৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সদ্য অনুষ্ঠিত শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়া আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

Shamol Bangla Ads

২৬ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা ও এ্যাডভোকেট মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম ও এ্যাডভোকেট মোহাম্মদ রেদওয়ানুল হক আবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট মো. আশরাফুজ্জামান অডিটর এ্যাডভোকেট পলাশ কুমার নন্দী এবং নির্বাহী সদস্য এ্যাডভোকেট এম চাঁন মিয়া সরকার, সিনিয়র আইনজীবী শক্তিপদ পাল, এ্যাডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন, এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট শিবলু দাস, এ্যাডভোকেট এরশাদ আলী লিটন, এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস শিবলী, এ্যাডভোকেট সঞ্জীব বিকাশ সাহা কৃষ্ণসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদে সাধারণ সম্পাদকসহ ৮ পদ পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। আর সভাপতিসহ অন্য ৫ পদে জয়লাভ করে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথিতযশা সাংবাদিক বজলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ শেরপুরে ১ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads