ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীন অনুদানের চেক বিতরণ

খবর টি পড়েছেন : ২৪৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে শেরপুরের ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীন বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শাহাদাতবরণের মাত্র ৯ দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় দুস্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের কল্যাণার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে শেরপুরের ৭৯ জন অস্বচ্ছল ক্রীড়াবিদ/ক্রীড়া সেবীদের মাঝে করোনাকালীন সময়ের অনুদানের চেক বিতরণ করা হলো।

চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত তুলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানাউল মোর্শেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলার ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন জেলার ৭৯ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীর মাঝে ৫ হাজার টাকা হারে মোট ৩ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে… পরবর্তী সংবাদ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা অস্ট্রেলিয়ার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads