ads

রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথিতযশা সাংবাদিক বজলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৪১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলার কৃতি সন্তান, প্রথিতযশা সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর স্বামী বজলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ (২৫ ফেব্রুয়ারি) রবিবার। ২০০৮ সালের এই দিনে রাজধানী ঢাকার কার্ডিয়াক হাসপাতালে মারা যান তিনি।
জানা যায়, ১৯৪১ সালের ৩ আগস্ট তৎকালীন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের আব্দুর রহমান মৌলভীর ঘর আলো করে জন্মগ্রহণ করেন বজলুর রহমান। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাশ করার পরে নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের গণপদ্দী উচ্চ বিদ্যালয় থেকে মেট্টিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে ও বরিশালের বজ্রমহন কলেজে পড়ালেখা করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

Shamol Bangla Ads

বজলুর রহমান সাংবাদিকতায় স্নাতক ডিগ্রী অর্জন করার পর ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে কচি কাচাদের শিশু সংগঠন খেলাঘর নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলেন। তার অনুপ্রেরণায় বাংলাদেশের ৩০টি জেলায় খেলাঘর নামে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি ৫২ সালের ভাষা আন্দোলনের পর ৫৮ সালের শিক্ষা আইনের বিরুদ্ধে সোচ্চার হন। অত:পর পর্যায়ক্রমে ৬২’র সংবিধান, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন, ৭১’র মুক্তিযুদ্ধ এসকল আন্দোলনে ও দিবসগুলোতে বিশেষ ভূমিকা রেখেছেন।
এছাড়া প্রথিতযশা সাংবাদিক বজলুর রহমান তাঁর লেখায় সংবাদ পত্রিকার মাধ্যমে দেশ বিরোধীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন সংবাদের এক সাহসী কলম সৈনিক। বজলুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি করে পরামর্শমূলক লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। দৈনিক সংবাদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে ছিলেন। ৯৬ এর পরে নিজে সম্পাদক নির্বাচিত হন।
রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা বজলুর রহমান ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাত ৭টার সময় পুরান ঢাকার ওয়ারলেস গেইটে সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সরকারি বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানী ঢাকার কার্ডিয়াক হাসপাতালে বিশেষ কেবিনে চিকিৎসা দেয়া অবস্থায় ২৬ ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয়। নকলা উপজেলার হাই স্কুল মাঠে জানাযা নামাজ শেষে ঢাকায় আরও একটি জানাযা অনুষ্ঠিত হয়। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পর পর দুই ভূমিকম্প, কাঁপল মিয়ানমার-বাংলাদেশ-ভারত পরবর্তী সংবাদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads