ads

সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা অস্ট্রেলিয়ার

খবর টি পড়েছেন : ২৫১
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা অস্ট্রেলিয়ার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা যেন অস্ট্রেলিয়ার নিজস্ব সম্পত্তি। ফাইনালে উঠলে অস্ট্রেলিয়াকে হারানো একরকম অসম্ভব কাজ। কেপটাউনের নিউল্যান্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজ দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার সুযোগ ছিল। তবে প্রোটিয়াদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেয় অজিরা। দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল অস্ট্রেলিয়া। একই সঙ্গে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘হেক্সা মিশনে’ সফল হলো অজিরা।

Shamol Bangla Ads

১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ২২ রান করে প্রোটিয়ারা। যেখানে দলীয় ১৭ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভেঙে দেন ডারসি ব্রাউন। ১৭ বলে ১০ রান করে বিদায় নিয়েছেন প্রোটিয়া ওপেনার তাজমান ব্রিটজ। ব্রিটজের পর উইকেটে আসেন মারিজান ক্যাপ। দ্বিতীয় উইকেটে ক্যাপের সঙ্গে ২৪ বলে ২৯ রানের জুটি গড়েন লরা উলভার্ট। ক্যাপকে আউট করে জুটি ভাঙেন অ্যাশলে গার্ডনার। এরপর অধিনায়ক সুন লুস উইকেটে এসেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। লবিউলভার্টের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৫ বলে ২ রান করে রান আউট হয়েছেন প্রোটিয়া অধিনায়ক। স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৪ রান।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন উলভার্ট। চতুর্থ উইকেটে ক্লো ট্রায়নের সঙ্গে ৩৭ বলে ৫৫ রানের জুটি গড়েন তিনি। ফিফটি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। যতক্ষণ এই জুটি ছিল, প্রোটিয়াদের প্রথম শিরোপা জয়ের আশা জ্বলজ্বল করছিল। তবে মেগান শুটের বলে উলভার্ট এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ৪৮ বলে ৬১ রান করেন প্রোটিয়া এই ওপেনার। এরপর আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে আর এগোতে পারেনি প্রোটিয়ারা। ৬ উইকেটে ১৩৭ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। অস্ট্রেলিয়া জিতে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা।

Shamol Bangla Ads

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করেছিল অজিরা। অজিদের মধ্যে সর্বোচ্চ রান করেন বেথ মুনি। ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে শবনিম ইসমাইল ও ক্যাপ নিয়েছেন দুটি করে উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীন অনুদানের চেক… পরবর্তী সংবাদ মেসি-এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads