ads

রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন মানিক দত্ত

খবর টি পড়েছেন : ৩২৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মানিক দত্ত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১১ ফেব্রুয়ারি শনিবার রাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের হলরুমে আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৪ বছরের জন্য মানিক দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ২১ দিনের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করার কথা রয়েছে।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মো. আসাদুজ্জামান রওশন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান হিমু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, ক্লাব প্রতিনিধি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, জাকির হোসেন বাবুল প্রমুখ।

এদিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মানিক দত্তকে অভিনন্দন জানিয়েছে শেরপুরের বিভিন্ন মহল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মানিক দত্ত জেলা ক্রীড়া সংস্থার ২ মেয়াদে অতিরিক্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে গত মেয়াদে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম অসুস্থ হয়ে পড়ায় প্রায় ৬ মাস যাবত তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও রয়েছেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে নির্যাতনের শিকার কলেজছাত্রী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads