ads

রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

Shamol Bangla Ads

সভায় আসন্ন ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, শহরের যানজট নিরসনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান রাসেল বিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু , সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন, ৫ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ শেরপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা… পরবর্তী সংবাদ শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন মানিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads