ads

রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে নির্যাতনের শিকার কলেজছাত্রী

খবর টি পড়েছেন : ১,৩৬৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে এক কলেজছাত্রী ও তার মাকে নির্যাতন ও কুপিয়ে আহত করেছে তারই জ্যাঠাসহ স্বজনরা। আহত কলেজছাত্রী জান্নাত আরা তানিয়া আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে। তার মা আনোয়ারা বেগমও আহত হলেও তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১১ ফেব্রুয়ারি ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামে ওই মারপিট ও নির্যাতনের ঘটনা ঘটে। জান্নাত আরা তানিয়া ওই এলাকার সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টারের মেয়ে এবং শেরপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী।

Shamol Bangla Ads

কলেজছাত্রী তানিয়ার অভিযোগ, গত ৬ ফেব্রুয়ারি তার বাবা জাহাঙ্গীর আলম মিস্টারের সাথে তার মামা নূর হাসেমের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গণ্ডগোল হয়। ওইসময় জাহাঙ্গীর আলম মিস্টার গুরুতর আহত হন। ওই ঘটনার পর থেকেই তানিয়া ও তার মাকে বাড়ি থেকে বের করে দেয় মিস্টার ও তার স্বজনরা। পরে শনিবার তানিয়া ও তার মা বাড়ি গেলে মিস্টার মেম্বারের দুই ভাই ভুট্টো, ওমেদ আলী ও তাদের ছেলেরা মিলে মা-মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তানিয়ার অবস্থা গুরুতর দেখে রবিবার তাকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাহনেওয়াজ নোমান জানান, ওই কলেজছাত্রীর অবস্থা শঙ্কামুক্ত নয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Shamol Bangla Ads

তবে অভিযোগের বিষয়ে তানিয়ার বাবা জাহাঙ্গীর আলম মিস্টার বলেন, শ^শুর ও সমন্ধিসহ তাদের আত্মীয়-স্বজনরা হামলা চালিয়ে আমার হাত ভেঙে দিয়েছে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলাও করেছি। গতকাল আমার স্ত্রী ও মেয়ে আমার মাকে মারতে গেলে আমার বড়ভাই তাদের ধাওয়া দিয়েছে। ওইসময় টিন লেগে আমার মেয়ের মাথা কেটে গেছে। আমার শ^শুরবাড়ির লোকজনের কুপরামর্শে আমার স্ত্রী ও মেয়ে এসব অভিযোগ করছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া মুঠোফোনে জানান, তিনি বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে জানাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন মানিক… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৬

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads