ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৪০২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

‘ভালো মানুষ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিখোর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে শেরপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার সকাল ১০টায় পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। এরপর সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে নিহতদের স্মরণে এবং সড়ক দুর্ঘটনায় নিহত অদম্য মেধাবী জাহাঙ্গীর আলমকে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়। পরে কৃতী শিক্ষার্থী ও পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, শেরপুর সরকারি কলেজের শিক্ষক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ এবং প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি।

Shamol Bangla Ads

কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় মাহমুদ হাসান আকাশ ও রোদেলা হোড় প্রিয়ন্তী। শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী অনুষ্ঠান সঞ্চালনা করেন। শেরপুর বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রথম আলোর এই আয়োজন ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণে তোমাদেরকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। তবে পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। একজন ভালো মানুষ হিসেবে এই দেশকে তোমাদের এগিয়ে নিতে হবে। সেইসঙ্গে ২০৪১ সালের মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে।’

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ বলেন, ‘বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। প্রযুক্তির ক্ষেত্রে এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিকসের সময়। তাই প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যত জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য স্মারট হতে হবে। এই স্মার্ট হচ্ছে সময়ের সঙ্গে দ্রুত তাল মিলিয়ে এগিয়ে চলা। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের জন্য সময়ের অপচয় না করে গভীর মনোযোগের সঙ্গে পড়ালেখা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘পড়ালেখা কখনো শেষ হয় না। সত্যিকারের মানুষ হওয়ার জন্য দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালো না বাসলে একজন মানুষের জীবনে পড়ালেখা পরিপূর্ণ হয় না। তোমরা বড় হয়ে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করবে। আমাদের প্রত্যাশা, তোমরা সুন্দর মানুষ হও।’
প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দনপত্র, ক্রেস্ট ও নাশতাসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে উপজেলা পরিষদ ও ভূমি অফিসের মূল ফটক… পরবর্তী সংবাদ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads