শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পরিষদ ও ভূমি অফিসের মূল ফটক উদ্বোধন করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ওই ফটকগুলো উদ্বোধন শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন।

পরে দুপুরে নালিতাবাড়ী থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্রামাগার উদ্বোধন করেন। পরে তিনি ভিক্ষুক পুণর্বাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ, নির্মানাধীন বঙ্গবন্ধু পার্ক, উপজেলার সমশ্চুড়া মৌজায় নির্মাণাধীম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরে বিকেলে তিনি উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ী এলাকায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

ওইসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত জাহান তুলি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।




