ads

শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

খবর টি পড়েছেন : ৩২০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শেরপুর জেলার প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকাস্থ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে হত্যা করে পেছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বাংলাদশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে খুনি জিয়া পরিবারের কারো ঠাই নাই।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এবং সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের জেলা, উপজেলা ও শহরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। একইভাবে জেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আনন্দ মোহন কলেজে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে একই পরিবারের ৬ প্রতিবন্ধী পেল পুনাকের উপহার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads