ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অর্থের বিনিময়ে ওএমএস ডিলারশীপ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ২৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে অর্থের বিনিময়ে ওএমএস ডিলারশীপ করে নেওয়ার অভিযোগ এনে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নিজ ভাই ফারুক হোসেনের ওএমএস ডিলারশীপ বাতিল চেয়ে ওই সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ধান বীজ ব্যবসায়ী মারুফ হোসেন। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ব্যবসায়ী মারুফ হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে পৌরশহরের ৩ এলাকার জন্য ৩জনকে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে পৌরসভার ৩নং ওর্য়াডের মারুফ হোসেন একজন। তিনি সেখানে চাল, আটা বিতরণের ডিলারশীপ পরিচালনা করে আসছিলেন। পরে তার ব্যক্তিগত সমস্যার কারণে বেশ কিছুদিন পূর্বে বড় ভাই ফারুক হোসেনকে দিয়ে ডিলারশীপটি পরিচালনা করান। পরে মারুফের সরলতার সুযোগ নিয়ে বড় ভাই ফারুক হোসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে অর্থের বিনিময়ে নিজ নামে ডিলারশীপ করে নেন বলেও লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন৷ তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিষয়টির কোন সুরাহা মেলেনি।

Shamol Bangla Ads

মারুফ হোসেন বলেন, কি কারণে আমার ডিলারশীপ বাতিল করা হয় সেটা আমার জানা নেই। আমাকে কোন নোটিশের মাধ্যমে জানানো হয়নি। গোপনে জালিয়াতি করে কাজটি সম্পন্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চেয়ে ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাঁর ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে. এম. নাসির বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। যার তদন্ত চলমান। যেহেতু ঘটনাটি ৫ বছর আগের তাই তদন্ত শেষ হলে পুরো বিষয়টি জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৪ মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে উপজেলা পরিষদ ও ভূমি অফিসের মূল ফটক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads