শেরপুরের নকলায় ৪ মামলায় পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

৮ ফেব্রুয়ারি বুধবার রাতে ময়মনসিহের হলুয়াঘাট উপজেলার কুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম রাজিব মিয়া (৩৫)। তিনি চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আলাল উদ্দিন।

নকলা থানার এসআই পুলক চন্দ্র বিশ্বাস জানান, রাজিবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালত থেকে পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




