ads

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৩৪৯
শেরপুরে হত্যা মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে চাঞ্চল্যকর জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুস সবুর মিনা আসামিদ্বয়ের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মতলেব চোরার ছেলে মনু চোরা (৫২)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকায় স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কারের দায়িত্বে কাজ করছিলেন স্থানীয় জুলহাস উদ্দিন (৫৫)। ওইদিন সকাল ১০টায় রাস্তা সংস্কারের কাজে বাধা দেয় বাবুল মিয়া ও মনু চোরাসহ তাদের লোকজন। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জুলহাস উদ্দিনকে। ওই ঘটনায় একইদিন রাতে জুলহাস উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ আগস্ট সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জামালপুর পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন। পরবর্তীতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাবেক এমপি নিজাম উদ্দিনের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ নকলায় ৪ মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads