ads

মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাশরাফিকে বিসিবিতে চান পাপন

খবর টি পড়েছেন : ৩১৭
মাশরাফিকে বিসিবিতে চান পাপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০২০ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর জাতীয় দলে না খেললেও খেলছেন দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে। অনেক ভক্তই চান, মাশরাফি এখন খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ড কিংবা জাতীয় দলের কোনো দায়িত্ব সম্পৃক্ত হোক। বছর দুয়েক আগে মাশরাফি বলেছিলেন, বোর্ড থেকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাননি।

Shamol Bangla Ads

সম্প্রতি ‘নট আউট নোমানের’ সঙ্গে একান্ত আলাপচারিতায় পাপন বলেন, ‘মাশরাফির জন্য সবসময় বোর্ডের দুয়ার খোলা। পরশু দিনও বলেছি (মাশরাফিকে)। ওকে দেখেই বললাম…’

তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের ব্যস্ততার বাস্তবতা তুলে ধরে পাপন বলেন, ‘মাশরাফিকে আমরাও চাই, কিন্তু এখন ও আসবে কোথায়? একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি ওকে যেকোনো জায়গা দিলে হবে না। ওরও তো নিজের একটা ব্যাপার আছে। ও সময় দিতে পারবে কিনা। কারণ ও তো এখন বেশ সময় দেয় রাজনীতিতে। আমি যদি বলি তুমি বয়সভিত্তিক পর্যায় চালাও, এইচপির হেড হও, টিম ম্যানেজার হয়ে টিমের সঙ্গে যাও সেটাও হবে না। এগুলো আগে যত সহজ ছিল তেমন নেই। এখন যত সময় যাচ্ছে তত কঠিন হচ্ছে।’

Shamol Bangla Ads

বোর্ড চাইলে মাশরাফিকে কেন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয় না তা জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। কদিন আগের উদাহরণ দিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আমি তাকে পরশুদিনই বললাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার জন্য সম্ভব বা তুমি আগ্রহী কিনা। এর চেয়ে বেশি আর কি বলব। এখন আপনারা বলতে চাচ্ছেন আমি কেন লিখিত দিলাম না। কিসের লিখিত দিব? এভাবে তো লিখিত দেয়া যায় না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বামী হিসেবে ‘সুপার হাজবেন্ড’ মাশরাফি : সুমী পরবর্তী সংবাদ প্রতিটি ম্যাচেই জয়ী মাশরাফির সিলেট

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads