ads

সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বামী হিসেবে ‘সুপার হাজবেন্ড’ মাশরাফি : সুমী

খবর টি পড়েছেন : ৩৪২
স্বামী হিসেবে ‘সুপার হাজবেন্ড’ মাশরাফি : সুমী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন পর বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। মাঠে ফিরে সিলেট স্ট্রাইকারসকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর নেতৃত্বে এবারের বিপিএলে ‘হ্যাটট্রিক’ জয় পেয়েছে সিলেট।
সোমবার বিপিএলে মাশরাফি ও তাঁর দলকে সমর্থন দিতে মাঠে এসেছিলেন তাঁর স্ত্রী সুমনা হক সুমি। ম্যাচ শেষে স্বামীকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তাঁর মতে, মাশরাফির নেতৃত্বে বিশেষ কিছু আছে এবং স্বামী হিসেবে সুপার হাজবেন্ড।

Shamol Bangla Ads

মাশরাফির অধিনায়কত্বে বিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে সিলেট। তাঁর হাতে কোনো জাদু আছে কি না, এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন, ‘সব দর্শকের মতো আমিও বিশ্বাস করি, তার কাছে বিশেষ কিছু একটা আছে। সে ভাঙা দলকে কীভাবে দাঁড় করাতে হয়, সেটা ভালোভাবে জানে। বলব না যে সে সুপারম্যান, তবে ভিন্ন কিছু একটা আছে।’ আর স্বামী হিসেবে সাবেক অধিনায়ক কেমন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,‘ অবশ্যই সে সুপার হাজবেন্ড।’

মাশরাফিকে অনুপ্রেরণা দেওয়ার বিষয়ে সুমি বলেছেন,‘ স্টেডিয়ামে উপস্থিত থেকে তাকে সমর্থন দেওয়ার কিছু নেই। মানসিক শান্তি দেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এই সমর্থন দেওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড়ের কেউ না কেউ আছে।’

Shamol Bangla Ads

মাশরাফির সঙ্গে জিন আছে কি না এমন প্রশ্নের উত্তরে সুমি বলেছেন,‘ এ রকম আমার জানা নেই, তবে সুপার পাওয়ার বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু একটা আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আত্মবিশ্বাস থাকলে সবকিছু করা সম্ভব। ওর ক্ষেত্রেও একই জিনিস। নিজের প্রতি সে অনেক আত্মবিশ্বাসী থাকে।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন মাশরাফি। সমান ম্যাচ ও উইকেট নিয়ে তাঁর সতীর্থ রেজাউর রহমান রাজা। ২০২৩ বিপিএলে ৫ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ আছেন তাঁরা। ৪ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় আছেন তাঁদের আরেক সতীর্থ মোহাম্মদ আমির ও এক ম্যাচ খেলা ঢাকা ডমিনেটরসের পেসার আল আমিন হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি পরবর্তী সংবাদ মাশরাফিকে বিসিবিতে চান পাপন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads