ads

সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ডাঃ সেরাজুল হক স্মৃতি সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ৪৮৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে প্রয়াত ডা.সেরাজুল হক স্মৃতি সংঘের উদ্যোগে শীতার্ত হতদরিদ্র ২৫০ জনের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি সোমবার সকালে মুখে হাসি বুকে বল ডাঃ সেরাজুল ‘শীতার্থ মানুষের পাশে দাড়ান- মানবতার হউক অম্লান’ এ প্রতিপাদ্য সামনে রেখে ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে স্থানীয় মিল মালিক খাদ্য ব্যাবসায়ী সমিতির হল রুমে এসব শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস ছালাম।

Shamol Bangla Ads

ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সভাপতি ফকির সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহ জাহান আকন্দ, যগ্ম আহবায়ক আব্দুল মান্নান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপি নেতা মোঃ মনজুরুল হক, ডাঃ সেরাজুল হক স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মাহমুদ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল্লাহ, ডাঃ সেরাজুল হক স্মৃতি সংসদের রোড শাখার ও সদর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ঝিনাইগাতী ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সকল সদস্যসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জাসদ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads