ads

সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাসদ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খবর টি পড়েছেন : ৪২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি সোমবার জাসদ ছাত্রলীগ, শেরপুর জেলা শাখার উদ্যোগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে নিউমার্কেটস্থ হোটেল অবকাশে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম লিটন।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা ছাত্রলীগ নেতা মো. রানা, মো. জুয়েল, আনিক প্রমুখ।

Shamol Bangla Ads

সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম নিশান বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের দাবি রেখে একদিকে দেশকে সমাজতন্ত্রের পথে অগিয়ে নেয়ার জন্য অন্যদিকে দেশবিরোধী বিএনপি-জামায়াত-জঙ্গী গোষ্ঠীর ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ডাঃ সেরাজুল হক স্মৃতি সংঘের উদ্যোগে শীতবস্ত্র… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শীতবস্ত্র বিতরণ করলেন রুমি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads