ads

শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার পেকুয়া বিলের একশ একর জমি দখলমুক্ত করলেন ইউএনও

খবর টি পড়েছেন : ৩২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পেকুয়া বিলের ১শ একর জমি অবৈধ দখলদারদের তাছ থেকে উদ্ধার করা হয়েছে। ৬ জানুয়ারি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওই বিলে অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহম্মেদ। এর মধ্যে ছোট বড় প্রায় ৪০টি পুকুর ছিল।

Shamol Bangla Ads

অভিযানকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, কানুনগু শেখ আব্দুর রহিম, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও মামুন হোসেন, উপসহকারি ভূমি কর্মকর্তা মো. হযরত আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, উপজেলার গনপদ্দী ইউনিয়নের পেকুয়া বিলের ১৯৬ একর জমি আছে যা সরকারি। স্থানীয় কিছু লোকজন বেশ কিছুদিন যাবত ১শ একরের মত জায়গা অবৈধভাবে দখল করে ছোট বড় পুকুর দিয়ে মাছ চাষ করে আসছিল।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক স্যারের নির্দেশে আজ এসব অবৈধ দখলদারদের কাছ দখলমুক্ত করা হয়েছে এবং লাল নিশানা দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে হাতির পায়ে পিষ্ট হয়ে ইউপি সদস্যের ছেলের… পরবর্তী সংবাদ শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস : শেরপুরে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads