ads

শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস : শেরপুরে আন্ত:উপজেলা পর্যায়ের খেলা শুরু

খবর টি পড়েছেন : ৪৯৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শেরপুরে আন্ত:উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। ৭ জানুয়ারি শনিবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে জাতীয় পতাকা ও অলিম্পিক ক্রীড়া পতাকা উত্তোলন, শ্বেত কপোত ও বেলুন উড়িয়ে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক মানিক দত্ত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফুটবল পরিষদের সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

উদ্বোধনী দিনে ছেলে ও মেয়েদের ফুটবল, দাবা ও টেবিল টেনিসসহ ৩ টি ডিসিপ্লিনের ৮টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের আয়োজনে দেশে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্যায় (২-১০ জানুয়ারি) আন্ত:উপজেলা, দ্বিতীয় পর্যায় (১৬-২০ জানুয়ারি) আন্ত:জেলার খেলা শেষে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেরপুর জেলায় ৭টি ডিসিপ্লিনের ১৮টি ইভেন্টের খেলায় প্রায় সাড়ে ৫ শতাধিক অনুর্ধ্ব-১৭ বছর বয়সী তরুণ-তরুণী ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন।

যুব গেমসে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়, কোচ-ম্যানেজারকে প্রতিটি পর্যায়ে যাতায়াত ভাতা, সনদপত্র সহ বিজয়ীদের নগদ অর্থ পুরষ্কার প্রদানের ব্যবস্থা রয়েছে। যুব গেমস থেকে ওঠে আসা প্রতিভাবান ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণ, বৃত্তি ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করবে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলার পেকুয়া বিলের একশ একর জমি দখলমুক্ত করলেন… পরবর্তী সংবাদ নকলায় বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads