ads

শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে হাতির পায়ে পিষ্ট হয়ে ইউপি সদস্যের ছেলের মৃত্যু

খবর টি পড়েছেন : ৭১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবা‌ড়ি পাহা‌ড়ি এলাকায় বন্য হা‌তির আক্রমণে শ‌রিফ উ‌দ্দিন (২১) না‌মে এক যুব‌কের মৃত্যু হয়েছে। ৬ জানুয়ারি শুক্রবার বিকেল সোয়া ৫ টার দি‌কে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত শ‌রিফ দাওধারা গ্রা‌মের আবদুল ক‌রিমের ছেলে। আবদুল কারিম উপজেলার নয়া‌বিল ইউ‌নিয়ন প‌রিষদের সদস্য।

বন বিভাগ, নিহতের প‌রিবার ও এলাকাবাসী সূত্রে জানা গে‌ছে, উপ‌জেলার নয়া‌বিল ইউ‌নিয়নের সীমান্তবর্তী দাওধারা-কাটাবা‌ড়ি গ্রা‌মের পাহা‌ড়ি এলাকায় শুক্রবার সকাল থেকে ২০-৩০টি হা‌তির একটি দল অবস্থান কর‌ছিল। হা‌তি দেখ‌তে উৎসুক মানুষ হা‌তির কাছাকা‌ছি অবস্থান করেন। পরে বিকেলে শ‌রিফ উ‌দ্দিন আরও ক‌য়েকজন‌কে নি‌য়ে হা‌তি তাড়া‌তে ঢিল ছুড়‌তে থাকেন। বি‌কেল সোয়া ৫ টার দিকে এক‌টি হা‌তি দৌ‌ড়ে শ‌রিফ‌কে সুর দিয়ে পে‌চি‌য়ে ফেলে। পরে আছ‌ড়ে ও পা‌য়ে পিষ্ট ক‌রে শ‌রিফ‌কে মে‌রে ফে‌লে।

Shamol Bangla Ads

প‌রে সন্ধ্যায় এলাকাবাসী এক‌ত্রিত হ‌য়ে হই-হুল্লুড় ক‌রে হা‌তির দল‌টি‌কে পাহাড়ে ফি‌রি‌য়ে দেন। প‌রে স্থানীয় লোকজন শ‌রিফের লাশ উদ্ধার করে।

বারমা‌রি গ্রা‌মের আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং জানান, সকাল থে‌কে ২০-৩০টি হা‌তির একটি দল দাওধারা-কাটাবা‌ড়ি পাহা‌ড়ে অবস্থান কর‌ছিল। সকাল থেকে উৎসুক মানুষ হা‌তি দেখ‌তে ভিড় ক‌রেন। বিকে‌লে হা‌তি তাড়া‌তে গি‌য়ে শ‌রিফ হা‌তির আক্রমণের শিকার হন। পরে হা‌তি সুর দি‌য়ে পে‌চি‌য়ে পায়ে পিষ্ট করে শ‌রিফকে মে‌রে ফে‌লে।

এ ব্যাপারে ময়মন‌সিং‌হের বন‌ বিভা‌গের মধু‌টিলা ই‌কোপা‌র্কের রেঞ্জার র‌ফিকুল ইসলাম ব‌লেন, বন্যহাতির এক‌টি দল দাওধারা- কাটাবা‌ড়ি‌তে অবস্থান কর‌ছিল। বি‌কে‌লে হা‌তি তাড়া‌তে গি‌য়ে শ‌রিফ না‌মে একজ‌নের মৃত্যু হয়ে‌ছে। নিহ‌তের প‌রিবারকে ক্ষ‌তিপূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে অবগত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মানব সমাজ উন্নয়ন পরিকল্পনার কম্বল বিতরণ পরবর্তী সংবাদ নকলার পেকুয়া বিলের একশ একর জমি দখলমুক্ত করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads