ads

বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌমাছির সাথে এ কেমন শত্রুতা!

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জানুয়ারি ৪, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিষ প্রয়োগে এক মধুচাষির ২৫টি বাক্সের প্রায় দেড় লাখ মৌমাছি মেরে ফেলার অভিযোগ উঠেছে। ৩ জানুয়ারি মঙ্গলবার রাতে পৌর শহরের উত্তর কায়দা এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ক্ষতিগ্রস্ত মধুচাষির নাম সাহাব উদ্দিন (৪১)। তার বাড়ি সেলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ব নয়াখেল এলাকায়। বুধবার ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই চাষি।

মধুচাষি সাহাব উদ্দিন জানান, আমি প্রায় ২৫ বছর ধরে মধুর ব্যবসা করি। এজন্য সরিষা, লিচু, কালোজীরা ও ধনে চাষের মৌসুমে দেশের বিভিন্ন জায়গায় বাক্স বসিয়ে মধু সংগ্রহ করি। চলতি সরিষার মৌসুমে মধু সংগ্রহের জন্য ২০দিন আগে আমি নকলা পৌসভার কায়দা মহল্লায় ৫৬টি মৌমাছির বাক্স বসাই। মঙলবার রাত ১২টার পরে আমি ভাড়া বাড়িতে ঘুমিয়ে পড়লে কে বা কারা খামারে ২৫টি বাক্সে বিষ প্রয়োগ করে। এতে প্রায় দেড় লাখ মৌমাছি মারা যায়। ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত মধুচাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads