ads

বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পৃথকভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ৩৫৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে পৃথকভাবে আলাদা স্থানে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Shamol Bangla Ads

বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুল আরেফীন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ। পরে দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অপরদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের নেতৃত্বে সকালে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের একাংশ। দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলা যুবলীগ কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রোকন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৌমাছির সাথে এ কেমন শত্রুতা! পরবর্তী সংবাদ শেরপুরে বিয়ের আনন্দ শ্রমিক-পরিবারের সাথে ভাগাভাগি করলেন ইদ্রিস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads