শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে রাব্বি নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ৪ জানুয়ারি বুধবার সকালে উপজেলার যোগানিয়া ইউপির কাপাসিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত রাব্বি একই উপজেলার পোড়াগাঁও ইউপির বুরুঙ্গা গ্রামের দিনমজুর রবিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, সম্প্রতি রাব্বি তার দাদির সঙ্গে উপজেলার যোগানিয়া ইউপির কাপাশিয়া গ্রামের দাদা জহুর উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। বুধবার বাড়ির পাশে রাস্তা পার হতে গেলে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ দায়ের না করায় ও আবেদনের প্রেক্ষিতে নিহত শিশুর মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।




