সারাদেশের ন্যায় শেরপুরেও বাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি বুধবার সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে তিনি তাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিতে সাবেক ছাত্রনেতাদের মধ্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল ও জুনায়েদ নূরানী মনি, সাবেক ছাত্রলীগ নেতা বর্ষণ কারুয়া, সানজিদ আল প্রত্যয়, তাশদীদুর রহমান, শহীদুর রহমান বিপন, রাকিবুল হাসান রূপক, নাজমুল ইসলামসহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জেলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এদিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক এক র্যালি শহরের নতুন বাস টার্মিনাল থেকে বের হয়। পরে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ওইসময় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, সাবেক ছাত্রলীগ নেতা ইউসূফ আলী রবিন, মুজিবুর রহমান, আব্দুল কুদ্দুস মোয়াজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























