ads

সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

খবর টি পড়েছেন : ৩৭৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসক কার্যালয়ের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব কল্লোল। জেলা সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেন আরা, শেরপুর অটিজম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সৈয়দ শাহজাহান আহমেদ, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, প্রতিবন্ধী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, ক্ষুদ্র ঋণ গ্রহণকারী হোসনে আরা প্রমুখ।

আলোচনা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ে শ্রেষ্ঠ সেবাদানকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ১১ জনের মধ্যে ক্ষুদ্রঋণ হিসেবে ৩ লক্ষ ৩০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, শিশু পরিবারের তত্বাবধায়ক শামীমা নাসরিন, জেলা সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন, শেরপুর আরডিএস সহকারি পরিচালক গৌতম চক্রবর্তী, এএসএম গোলাম হোসেন রুবেল, হাসানুজ্জামান শরাফতসহ স্থানীয় সাংবাদিকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ বির্নিমাণে, দেশ ও পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় রাতের বেলা কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শিশু সন্তানকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads