ads

সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় রাতের বেলা কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে ইউএনও

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জানুয়ারি ২, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় রাতের বেলা কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ। ১ জানুয়ারি রবিবার রাতে উপজেলার গনপদ্দী ও বানেশ্বর্দী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাড়িভর্তি কম্বল নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় প্রায় ২০০ দরিদ্র, অসহায় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদে। কম্বল দেওয়া হয় পথচারী, গুচ্ছ গ্রাম ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, গত কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে প্রচন্ড শীতে গরীর, অসহায় মানুষ কষ্টের মধ্যে আছে। শীত নিবারণের জন্য অনেকের শীতবস্র কেনার সামর্থ নেই।

Shamol Bangla Ads

তাই প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত এসব কম্বল গরীর, অসহায়দের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে বিতরণ কার্যক্রম চলবে।

Need Ads