ads

সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিশু সন্তানকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা গ্রেফতার

খবর টি পড়েছেন : ৩৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারীকুড়া গ্রামে নিজের ৫ মাস বয়সী ছেলেকে ঢেঁকির উপর আছড়িয়ে হত্যা করার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মোস্তফাকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। ১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার খিলগাঁও থানার নন্দীপাড়া হাজীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা গজারীকুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। সোমবার সকালে তাকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার গজারীকুড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. মোস্তফা ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পরিচয় হয় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টুপকারচরের রোজিনা বেগমের সাথে। পরে ২০০৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সংসার জীবনে এক পুত্র সন্তানের জন্ম হয়। পরে তারা মোস্তফার গ্রামের বাড়িতে চলে এলে জীবিকা নির্বাহের জন্য মোস্তফা দিনমজুরি করতে থাকেন এবং বসবাসের জায়গা না থাকায় একই গ্রামের সোহরাব মেম্বারের ছেলে গিয়াস উদ্দিনের বাড়ির পরিত্যক্ত একটি রান্নাঘরে থাকা শুরু করেন।

Shamol Bangla Ads

২০১১ সালের ২০ মে পারিবারিক কলহের জের ধরে মোস্তফা তার স্ত্রী রোজিনাকে মারধর শুরু করে এবং এক পর্যায়ে তাদের পাঁচ মাস বয়সী শিশু সন্তান মো. আসিফকে দুই পা ধরে ঢেঁকির সাথে আছড়িয়ে হত্যা করে। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে তুলে দেয়। পরবর্তীতে জামিন পেয়ে সে আত্মগোপনে চলে যায়। পরে মামলার বিচারিক পর্যায়ে ২০২০ সালের ২ ডিসেম্বর মোস্তফাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মোস্তফা ওই লোমহর্ষক ঘটনার পর প্রায় ১২ বছর আত্মগোপনে ছিল। অবশেষে র‌্যাবের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আত্মগোপনে থাকাকালে কুদ্দুস, রজব আলী, ইয়াসিন আলী, সজীব নাম পরিচয়ে ঢাকার বিভিন্ন স্থানে অটোচালক হিসেবে বসবাস করে আসছি মোস্তফা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরের উন্নয়নে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads