ads

সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় সমাজসেবা দিবসে ‌শোভাযাত্রা ও আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জানুয়ারি ২, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় সমাজসেবা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। ২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। সভায় ৪ জন প্রতিবন্ধীকে পেশাগত কাজে সহযোগিতার জন্য ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নিবন্ধিত এতিমখানার সভাপতি-সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads