ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৮৪
শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে নার্সারিপড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি মো. রুবেল মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার চরসাপমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল মিয়া ওই এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, ভিকটিম শিশু একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারিপড়ুয়া ছাত্রী ও হতদরিদ্র পরিবারের সন্তান। গত ১০ মার্চ স্কুল ছুটির পর ওই শিশু বাড়ি ফেরার পথে প্রতিবেশি যুবক মো. রুবেল মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। পরে ওই শিশুর চিৎকারে তার মাসহ কয়েকজন ছুটে গেলে রুবেল মিয়া দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রুবেলকে আসামি করে আদালতে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি নালিশী মামলা দায়ের করেন। পরে পুলিশের পাশাপাশি র‌্যাবও ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে গত শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরসাপমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরে কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশিক উজ্জামান জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাল্য বিয়েকে লাল কার্ড দেখালো শ্রীবরদীর পল্লী সমাজের… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫০ জন শিক্ষার্থী পেলেন ১৮…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads