বাল্য বিয়েকে লাল কার্ড দেখালো পল্লী সমাজের কিশোর কিশোরীরা। ‘মেয়ে আমার অহংকার, ১৮ আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত মেলায় পল্লী সমাজের কিশোর কিশোরীরা আনুষ্ঠানিকভাবে এ লাল কার্ড দেখান। বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও উদ্বুদ্ধকরণের লক্ষে ২৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় পৌর শহরের নার্সারি মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের পল্লী সমাজের আয়োজনে ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় অনুষ্ঠিত মিলন মেলায় সভাপতিত্ব করেন ব্র্যাকের শাখা ব্যাবস্থাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সায়েদুল ইসলাম। বক্তব্য দেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, পল্লী সমাজের সভানেত্রী মেরিনা আক্তার, খলিল মিয়া, বিল্লাল হোসেন তালুকদার প্রমুখ।
বক্তারা বাল্য বিয়ের কুফলসহ বাল্য বিয়ে প্রতিরোধে আইনি সহায়তার নানা দিক তুলে ধরেন।

পল্লী সমাজ ও কমিউনিটি জনগণের অংশ গ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধে পল্লী সমাজের সদস্যদের সক্রিয় অবস্থান তৈরি, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবাং উদ্বুদ্ধকরণের লক্ষে মিলন মেলার শুরুতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অ্যাসোসিয়েট অফিসার হামিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় গ্রামীণ খেলা, গান ও নৃত্যের প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




