ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫০ জন শিক্ষার্থী পেলেন ১৮ লাখ ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তি

খবর টি পড়েছেন : ৩৯০
নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫০ জন শিক্ষার্থী পেলেন ১৮ লাখ ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ১৮ লাখ ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ ডিসেম্বর  শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, নালিতাবাড়ীর চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, ভাইস চেয়ারম্যান বন্দনা চাম্বুগং, সাধারণ সম্পাদক হীরেন্দ্র বর্মণ প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক ২০২২-২৩ অর্থ বছরে নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রাথমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার ৪০০ টাকা হারে ৩ লাখ ৬০ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১২০ জন শিক্ষার্থীর মাঝে ৬ হাজার টাকা হারে ৭ লাখ ২০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮০ জন শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৬০০ টাকা হারে ৭ লাখ ৬৮ হাজার টাকাসহ ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১৮ লাখ ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বেদে পল্লী পরিদর্শনে ইউএনও

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads