ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বেদে পল্লী পরিদর্শনে ইউএনও

খবর টি পড়েছেন : ৩৪০
ঝিনাইগাতীতে বেদে পল্লী পরিদর্শনে ইউএনও
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লী পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। ২৪ ডিসেম্বর শনিবার সকালে বেদে সম্প্রদায়কে উদ্বুদ্ধকরণ এবং জীবনমান উন্নয়নে জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশে বেদে পল্লী পরিদর্শন করেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় ওই পল্লীতে বসবাসকারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে তাদের চিকিৎসা, শিক্ষা, জন্মনিবন্ধন, স্যানিটেশন, বাল্যবিয়ে নিয়ে মোটিভেশন করা হয়।

বেদে পল্লীর বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদকে তাদের বিভিন্ন সমস্যা সর্ম্পকে অবগত করেন। তন্মধ্যে ঝিনাইগাতী-বাকাকুড়া সড়ক হতে তাদের পল্লীতে যাতায়াতের রাস্তা নেই। তাই রাস্তা নির্মাণের জোর দাবি জানান তারা।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ জানান, জেলা প্রশাসক সাহেলা আক্তার মহোদয়ের নির্দেশে বেদে পল্লী পরিদর্শন করেছি। তাদের খোঁজ-খবর নিয়েছি। তাদের যাতায়াতের রাস্তা নেই। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রকল্প গ্রহণ করে রাস্তা নির্মাণ কাজ শুরু করব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫০ জন শিক্ষার্থী পেলেন ১৮… পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় যুবক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads