ads

বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৫০৬
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বঙ্গবন্ধু পার্কের পাশে ভোগাই নদীর ইজারা বর্হিভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. সালাউদ্দীম (৪৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

২১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের ভাঙ্গা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের ভাঙ্গা এলাকায় ভোগাই নদীর ইজারা বহির্ভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদে গত বুধবার সন্ধ্যার পর ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল। এসময় তিনি সালাউদ্দীন নামের এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেন। একইসাথে ওই স্থানের উত্তোলিত বালু জব্দ করা হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তু‌লিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি ও সাইকেল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে ২ বছরেও উদ্ঘাটিত হয়নি চাঞ্চল্যকর সুরভী হত্যার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads