ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তথ্য অফিসের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৪৬৯
শেরপুরে তথ্য অফিসের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

Shamol Bangla Ads

জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান এবং মহান মুক্তিযুদ্ধের ঐক্য ও সংহতিকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন এবং শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগেঅনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে তক্ষকসহ ২ ব্যক্তি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads