ads

বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তক্ষকসহ ২ ব্যক্তি গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ২২, ২০২২ ১:৫১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে একটি জীবিত বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার মাটিফাটা এলাকার মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে মো. সুজন (৩৮) ও একই উপজেলার মাধবপুর এলাকার মো. তারা মিয়ার ছেলে মো. আলী হোসেন (২৮)। শুক্রবার দুপুরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এর সামনে অভিযান চালায়। ওইসময় একটি জীবিত তক্ষকসহ সুজন ও আলী হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads