ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ২১, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লেবিসন চিরান ( ৩৩) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী গ্রামে ওই ঘটনা ঘটে। কৃষক লেবিসন চিরান ওই গ্রামের উকিন্দ্র মারাকের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, লেবিসন চিরান বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ির দক্ষিণ পাশে পুকুর থেকে সবজি ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে স্বজনরা আহত লেবিসন চিরানকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads