ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বিদেশি মদসহ আটক ১

খবর টি পড়েছেন : ৩৭৮
নালিতাবাড়ী সীমান্তে বিদেশি মদসহ আটক ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশি মদসহ হাবি হোসেন (১৯) নামে এক তরুণকে আটক করেছে র‍্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২০ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী সমশ্চুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

হাবি হোসেন স্থানীয় হেলাল মিয়ার ছেলে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌণে ১টার দিকে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার নেতৃত্বে র‍্যাবের একটি দল নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া বাজারে অভিযান চালায়। ওইসময় ১০২ বোতল বিদেশি মদসহ হাবি হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৫১ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads