শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের পশ্চিম গজারিকুড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, ঝিনাইগাতী বড় মসজিদের ইমাম মুফতি খালেছুর রহমান, গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল হক, পশ্চিম গজারিকুড়া জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজালাল, ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক, শিক্ষক মোফাজ্জল হোসেন, শিক্ষক সুলতান আহম্মেদ, আব্দুল জুব্বার গোফ্ফার, হাবিবুর রহমান, গৌরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছামিউল হক, সমাজসেবক শিরাজুল হক, আঃ মোতালেব, আইয়ুব আলী, আমিনুল ইসলাম, রহিম উদ্দিন, আঃ হাকিম, আঃ কাদির, সোলায়মান, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, আঃ জলিল, আজিজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




