শেরপুরের শ্রীবরদী উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার সকল জনপ্রতিনিধিদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জনপ্রতিনিধিদের এ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন সালেম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, জেলা পরিষদ সদস্য মাহমুদুল হাসান মুক্তা।

ওইসময় উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের নারী সদস্যগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




