ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ২১, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে সংসদ সদস্য একেএম ফজলুল হক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য আবু তাহের, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম বেলায়েত হোসেন, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ।

Shamol Bangla Ads

ফাইনাল খেলায় শেরপুর একটিভ ক্লাবকে ০/১ গোলে পরাজিত করে বকশীগঞ্জ সানসিটি ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
এ টুর্নামেন্টে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহণ করে। ১২টি দলের চূড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads