গত এক সপ্তাহ ধরে সীমান্তবর্তী শেরপুর জেলায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এতে দরিদ্র অসহায় মানুষের কষ্টও বাড়ছে। ইতোমধ্যে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

এরই অংশ হিসেবে ১৯ ডিসেম্বর সোমবার শেরপুর লেডিস ক্লাবের পক্ষ থেকে শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শেরপুর কালেক্টরেট ইনোভেটিভ স্কুল মাঠে আয়োজিত ওই শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ লেডিস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























