ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ৩০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের মতবিনিময় সভা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ২১, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গ্রাহকসেবায় পল্লী বিদ্যুতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নালিতাবাড়ী জোনাল অফিসের আয়োজনে ২১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

‌’হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা ট্রান্সফরমার চুরি রোধ, চলমান লোডশেডিং, নিরাপদ ও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার, রাইট অন ওয়ে কাজে সহযোগীতা, অবৈধভাবে মিটার স্থানান্তর রোধ, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ ও বৈদ্যুতিক নিরাপত্তা সম্পর্কৃত নানা বিষয়ে আলোচনা করেন। সভায় পল্লী বিদ্যুতের প্রায় ৩ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads