শেরপুরের শ্রীবরদী উপজেলার ষাইটকাকড়া বিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার বিকেলে হাজার হাজার মানুষ আনন্দ উদ্দীপনায় ওই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।

স্থানীয় পৌর কাউন্সিলর রাসেল মিয়ার উদ্যেগে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগীতাকে কেন্দ্র করে বিলে মেলা বসে।
উদ্যোক্তারা জানায়, এই প্রতিযোগিতার আজ ছিল উদ্বোধন। আরও অন্তত তিন ধাপে খেলা অনুষ্ঠিত হওয়ার পর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত খেলায় দেশের শতাধিক ঘোড়া দৌড়াবিদ অংশগ্রহন করবে বলে জানা গেছে।

গত ২০ বছর ধরে এই বিলে পৌষ মাসে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় প্রতিযোগীদের জন্য থাকছে ফ্রিজ, টেলিভিশন, মোবাইলসহ অন্তত ২৫টি পুরস্কার।




