শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ারুল হক। ১৮ ডিসেম্বর রবিবার বিকেলে তিনি স্বাস্থ্য কমপ্রেক্সে পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে শেরপুর জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্রাচার্য, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌফিক আহম্মেদ, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপসচিব স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ও মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেন। এছাড়া তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান পরিদর্শনকালে উপসচিব আনোয়ারুল হক স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।




