শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি চত্বরে উপজেলা কৃষক লীগ ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক।
দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল কাদির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু। উপজেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক এমপি মরহুম এম এ বারীর ছেলে মহসিনুল বারী রুমি, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক লতিফুর রহমান মনার সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্য, মো. বেলায়েত হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হায়দার আলী রেজা, মোঃ নমশের আলম, মোঃ আব্দুর রহমান চান, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম স্বপন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা সিদ্দিকা রুপালি, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা হাবিবুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার মো. তমির উদ্দিনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন উপহার দিয়েছেন। কিন্তু যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা বিএনপি স্বাধীনতার বিপক্ষের শক্তির মদদে আবারো দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষকে একটি উন্নত জীবনের পথে নেতৃত্ব দিতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. জয়নাল আবেদীনকে সভাপতি এবং মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




