শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন ঈফফাত জাহান তুলি। ১৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ‘হৃদয়ে ৭১’ কক্ষে নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব, নালিতাবাড়ীর পক্ষে নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে বরণ করে নেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) খৃষ্টফার হিমেল রিছিল ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





