ads

শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ডিসেম্বর ১৬, ২০২২ ১:৩০ অপরাহ্ণ

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর  ‍শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

পরে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু প্রমুখ।

এরপর বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিচার বিভাগ, জেলা আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, উইমেন্স চেম্বার অব কমার্স, মহিলা পরিষদ, রেড ক্রিসেন্ট, রোটারী ক্লাব, শ্যামলবাংলা২৪ডটকম, সাপ্তাহিক দশকাহনীয়া, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

Shamol Bangla Ads

পরে সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরিদর্শন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমসহ অন্যান্যরা।

সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads