শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, কুচকাওয়াজ, শরীরচর্চা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।

সকালে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসবের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুত্তিযোদ্ধা শফিকুল ইসলাম জান্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ।

বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




